ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মিয়ারচরবাসীকে নদীভাঙন থেকে সর্বোচ্চ সুরক্ষা দেওয়া হবে: জহির উদ্দিন স্বপন ১৪ বছর আত্মগোপনেও শেষ রক্ষা হয়নি, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত লোকমান গ্রেফতার চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, রুটি-চা নিয়ে ছুটে এলো শিশুকন্যা যাত্রীসংকটে বরিশাল রুটে বাড়ছে না ফ্লাইট ডেঙ্গু প্রতিরোধে বিসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মাদককাণ্ডে মঠবাড়িয়া ছাত্রদল নেতাকে বহিষ্কার নিউইয়র্কে তারেক রহমানের সঙ্গে থাই প্রধানমন্ত্রীর বৈঠক ৬ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, দরজা ভেঙে মা দেখলেন নিথর দেহ ককটেল বিস্ফোরণ নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত : ডিএমপি গৌরনদীতে ‘গৌরনদী পরিক্রমা’র প্রকাশনা উৎসব 
  • সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে এনডিবিএ’র মানববন্ধন

    সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে এনডিবিএ’র মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে জাতীয় দৈনিকে কর্মরতদের সংগঠন ন্যাশনাল ডেইলিজ ব্যুরো চিফ অ্যাসোসিয়েশন অব বরিশাল (এনডিবিএ)। 

    বরিশাল নগরীর সদর রোডে বুধবার বিকেল ৪টায় অনুষ্ঠিত মানববন্ধনের সভাপতিত্ব করেন সমকালের বরিশাল ব্যুরো প্রধান ও সংগঠনের সভাপতি পুলক চ্যাটার্জি। 

    বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের বরিশাল ব্যুরো প্রধান আকতার ফারক শাহিন, প্রথম আলোর বরিশাল ব্যুরো প্রধান জসিম উদ্দিন, টেলিভিশন মিডিয়া অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি বিধান সরকার, এনডিবিএ-এর কোষাধ্যক্ষ জিয়া শাহিন, জাতীয় সাংবাদিক সংস্থার জেলা সভাপতি এম.আর. প্রিন্স, কুয়াকাটা প্রেস ক্লাবের সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন জেলা কমিটির সাধারণ সম্পাদক এ.কে. আজাদ, গণসংহতি আন্দোলন জেলা কমিটির আহ্বায়ক দেওয়ান আবদুর রশিদ মিলু।  

    বক্তারা বলেন, সাংবাদিক রোজিনা ইসলামের বিরদ্ধে মামলা ও কারাগারে প্রেরণ সমাজের জন্য ভালো বার্তা বয়ে আনে না। তাই দ্র”ত আইনি প্রক্রিয়ার মাধ্যমে রোজিনার নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহার করতে হবে। এছাড়া রোজিনাকে শারীরিকভাবে হেনস্তাকারীদের আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ