ঢাকা বুধবার, ২৫ মার্চ ২০২৬

Motobad news

ঢাকায় এসেছেন ইউএইচসিআর হাইকমিশনার

ঢাকায় এসেছেন ইউএইচসিআর হাইকমিশনার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি বাংলাদেশে ৫ দিনের সফরে শনিবার ( ২১ মে) ঢাকায় এসেছেন। রোহিঙ্গা শরণার্থীদের সহায়তার আহ্বান জানাতে তিনি বাংলাদেশ সফর করছেন।

কক্সবাজার ও ভাসানচরে রোহিঙ্গা শরণার্থীদের জন্য চলমান কার্যক্রম নিয়ে হাইকমিশনার বাংলাদেশ সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। কক্সবাজার এবং ভাসানচরে মানবিক কার্যক্রম সমর্থনকারী দাতা এবং অংশীদারদের সঙ্গে বৈঠকের সময় তিনি আন্তর্জাতিক সহায়তার প্রয়োজনীয়তা তুলে ধরবেন।

ফিলিপ্পো গ্র্যান্ডির সফরে তার সঙ্গে আছেন ইউএনএইচসিআর এর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক ইন্দ্রিকা রাতওয়াত এবং হাই কমিশনারের সিনিয়র উপদেষ্টা হারভে ডি ভিলেরোচে।

এর আগে ফিলিপ্পো গ্রান্ডি ২০১৯ সালের মার্চ মাসে বাংলাদেশ সফর করেছিলেন।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন