ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের আকস্মিক সাঁড়াশি অভিযান বিচ কার্নিভালে উৎসবের আমেজে মাতোয়ারা লক্ষাধিক পর্যটক বরিশাল প্রেসক্লাব অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন ইতালিতে একের পর এক ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি কাশিপুরে গ্যাসের গোডাউন থেকে সাড়ে ৪ লাখ টাকার মাল‍ামাল চুরি  এক যুগেরও বেশি সময় ধরে অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকা পুকুর পরিষ্কারের উদ্যোগ বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে যুবকের আত্মহত্যা ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী বরিশালে ‍ইয়াবাসহ চাকরিচ্যুত সেনাসদস্য ও তার স্ত্রী গ্রেফতার মঠবাড়িয়া পৌর শহরে সিসিটিভি ক্যামেরা অচল, অপরাধ প্রবণতা বাড়ছে 
  • চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টর উল্টে ১ জন নিহত: আহত ১১

    চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টর উল্টে ১ জন নিহত: আহত ১১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চাঁপাইনবাবগঞ্জে ধান বোঝাই ট্রাক্টর উল্টে একজন ধান কাটা শ্রমিক নিহত হয়েছে। এছাড়া এ ঘটনায় আরো ১১জন আহত হয়েছে। নিহত শাজাহান আলী (৪৫) সদর উপজেলার রামচন্দ্রপুর হাট এলাকার শাহেদ দফাদারের ছেলে। 

    চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোজাফফর হোসেন জানান, রাজশাহীর তানোর এলাকা থেকে ধান কাটা শেষে মজুরির ধানসহ ১২ জন শ্রমিক একটি ট্রাক্টরে করে বাড়ি ফিরছিল। 

    শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে জেলার সদর উপজেলার আতাহার নয়ানগর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি উল্টে যায়। ঘটনায় আহত ১২ জনকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাজাহান আলী কে মৃত বলে ঘোষণা করেন। আহতদের মধ্যে তিনজনকে  মো.সাদেকুল (৫০) সাদেকুল (৪০), মো. আলামিন (২০) প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রের্ফাড করেন। এছাড়া 

    মো. আবু ছায়ের (৪৫), আহাদ (৩৫), আবু হোসেন (৫০),  কাওছার (২৫),  নাছির (৫০), সোহবুল (২৮) , এনামুল (৫০) চাঁপাইনবাবগঞ্জে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ