ঢাকা শুক্রবার, ২০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • বিয়ের ২৬ দিন পর গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

    বিয়ের ২৬ দিন পর গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার লালমোহনে নিজ বসতঘর থেকে আকলিমা বেগম (১৮) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

    শনিবার সকালে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের রায়চাঁদ এলাকার নিজ বসতঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় ওই গৃহবধূকে দেখতে পেয়ে পুলিশকে জানায় পরিবারের লোকজন। 

    পরে দুপুরের দিকে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মৃত গৃহবধূ ওই এলাকার জাকিরের স্ত্রী ও চরফ্যাশন পৌরসভার ১ নং ওয়ার্ডের বাসিন্দা মাকসুদের মেয়ে। 

    নিহত গৃহবধূ আকলিমার বাবা বলেন,পারিবারিকভাবে রায়চাঁদের জাকিরের সঙ্গে প্রায় ২৬ দিন আগে বিয়ে হয়। ঘটনার দিন স্বামীর সঙ্গে কথা কাটাকাটি নিয়ে রাগের বশে আকলিমা নিজের ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়। খবর পেয়ে আমরা মেয়ের লাশ দেখতে আসি। আকলিমার স্বামী গ্রামে রিক্সা চালান। 

    লালমোহন থানার ওসি (তদন্ত) এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ