ঢাকা শুক্রবার, ২০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ভোলায় কালবৈশাখী ঝড়ে ডুবল বাল্কহেড, ৬ শ্রমিক উদ্ধার

    ভোলায় কালবৈশাখী ঝড়ে ডুবল বাল্কহেড, ৬ শ্রমিক উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলায় কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে বালুবোঝাই বাল্কহেড ডুবির ঘটনা ঘটেছে। এ সময় বাল্কহেডে থাকা ছয়জন শ্রমিককে উদ্ধার করা হয়। এ সময় ঝড়ে ব্যবসায়ীদের তিনটি দোকান বিধ্বস্ত হয়েছে। আজ শনিবার (২১ মে) সকালে সদর উপজেলার ধনিয়া তুলাতুলী মাছঘাট এলাকায় মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

    তুলাতুলী মাছঘাটের আড়তদার মো. ইউনুস জানান, ভোর থেকে ওই এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। সকাল সাড়ে ৭টার দিকে হঠাৎ কালবৈশাখী ঝড়ে মেঘনা নদী উত্তাল হয়ে ওঠে। একপর্যায়ে ঝড়ের কবলে পড়ে নদীতে থাকা এমভি তামিম-শামিম নামে একটি বালুবোঝাই বাল্কহেড ডুবে যায়। পরে স্থানীয়দের সহায়তায় বাল্কহেডে থাকা ছয়জন শ্রমিককে উদ্ধার করা হয়। এ ছাড়া কালবৈশাখী ঝড়ে তুলাতুলি মাছঘাট এলাকার আবু তাহের, মো. জসিম ও নান্নু ডাক্তারের দোকান ও মাছের আড়ৎ বিধ্বস্ত হয়।

    ডুবে যাওয়া এমভি তামিম-শামিম বাল্কহেডের নাবিক মো. মনির বলেন, নদীভাঙনের জরুরি কাজে বালু নিয়ে যাওয়ার সময় হঠাৎ কালবৈশাখী ঝড়ে তাদের বালুবোঝাই বাল্কহেড ডুবে যায়। পরে তারা নদীতে ঝাঁপিয়ে পড়লে স্থানীয়রা তাদের উদ্ধার করেন।

    ভোলার ইলিশা নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাজালাল জানান, ভোলার মেঘনা নদীর ভাঙন রোধে জরুরি কাজে ব্যবহারের জন্য বালুবোঝাই করে এমভি তামিম-শামিম নামে একটি বাল্কহেড যাচ্ছিল। তুলাতুলী মাছঘাটে এসে মেঘনা নদীতে বাল্কহেডটি কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। তবে ওই সময় বাল্কহেডটিতে থাকা শ্রমিকরা স্থানীয়দের সহায়তায় তীরে উঠে যাওয়ায় কেউ হতাহত হননি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ