ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মিয়ারচরবাসীকে নদীভাঙন থেকে সর্বোচ্চ সুরক্ষা দেওয়া হবে: জহির উদ্দিন স্বপন ১৪ বছর আত্মগোপনেও শেষ রক্ষা হয়নি, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত লোকমান গ্রেফতার চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, রুটি-চা নিয়ে ছুটে এলো শিশুকন্যা যাত্রীসংকটে বরিশাল রুটে বাড়ছে না ফ্লাইট ডেঙ্গু প্রতিরোধে বিসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মাদককাণ্ডে মঠবাড়িয়া ছাত্রদল নেতাকে বহিষ্কার নিউইয়র্কে তারেক রহমানের সঙ্গে থাই প্রধানমন্ত্রীর বৈঠক ৬ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, দরজা ভেঙে মা দেখলেন নিথর দেহ ককটেল বিস্ফোরণ নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত : ডিএমপি গৌরনদীতে ‘গৌরনদী পরিক্রমা’র প্রকাশনা উৎসব 
  • প্রতিপক্ষের হামলায় গৌরনদীতে মসজিদের ইমামের মৃত্যু

    প্রতিপক্ষের হামলায় গৌরনদীতে মসজিদের ইমামের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের গৌরনদী উপজেলার কমলাপুর গ্রামে তুচ্ছ ঘটনার জের ধরে চাচা এবং চাচাতো ভাইয়ের হামলায় আহত রামীম মৃধা (২১) নামের এক মসজিদের ইমামের মৃত্যু হয়েছে। 

    নিহত রামীম মৃধা ওই গ্রামের সৌদিপ্রবাসী ছান্টু মৃধার ছেলে। তিনি মুলাদি উপজেলার ইসলামপুর এলাকায় একটি মসজিদে ইমাম হিসেবে কর্মরত ছিলেন। ঈদের ছুটিতে বাড়ি এলে  মঙ্গলবার (১৮ মে) এ হামলার ঘটনা ঘটে। 

    মঙ্গলবার হামলার পর রামীম মৃধার স্ত্রী রুমা বেগম বাদী হয়ে তিনজনকে আসামি করে থানায় এজাহার দিলে পুলিশ তোফাজ্জল মৃধা নামের এক আসামিকে গ্রেপ্তার করে। 

    বুধবার (১৯ মে) সকালে লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবার ও এজাহার সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ১২টার দিকে তুচ্ছ ঘটনার জের ধরে নিহতের চাচা মিন্টু মৃধা, চাচাতো ভাই রাহাত মৃধা ও তোফাজ্জল মৃধা লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন রামীম মৃধাকে। 

    স্বজন ও প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাঁকে বরিশাল শেবাচিম হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন সেখানকার চিকিৎসক। পরে শেবাচিমে অবস্থার অবনতি হলে তাঁকে  ঢাকার একটি হাসপাতালে নেওয়া হয়।

     সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতেই মারা যান তিনি। গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) তৌহিদুজ্জামান সোহাগ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'মারামারির ঘটনায় মঙ্গলবার রামীম মৃধার স্ত্রী রুমা বেগম তিনজনকে অভিযুক্ত করে থানায় একটি এজাহার দেন। পুলিশ তোফাজ্জল মৃধাকে গ্রেপ্তার করেছে। যেহেতু ভিকটিম মারা গেছেন, তাই এটি এখন হত্যা মামলা হবে।'
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ