ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • ইসলামী আন্দোলনের নেতার দণ্ড

    ইসলামী আন্দোলনের নেতার দণ্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগে পটুয়াখালীর দশমিনায় আলহাজ মজিবুর রহমান আজবাহার প্যাদা নামে ইসলামী আন্দোলনের এক নেতাকে দণ্ড দিয়েছে ইউএনও পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। 


    শুক্রবার রাতে উপজেলা সদরের নলখোলা বন্দরে উচ্ছেদ অভিযানে বাধা প্রদানের অভিযোগ এনে তাকে এক মাসের বিনাশ্রম দণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন আল হেলাল। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি।

    ইউএনও মহিউদ্দিন আল হেলাল জানান, ঘটনার দিন উপজেলার নলখোলা বন্দরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালাচ্ছিলেন তিনি। এ সময় আজবাহার প্যাদা ভ্রাম্যমাণ আদালতের কাজে বাধা দেন। সরকারি কাজে বাধার অভিযোগে তাকে এক মাস বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। পরে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। 

    আজবাহার প্যাদার বড় ভাই নাসির প্যাদার দাবি, তার ছোট ভাই তাদের রেকর্ডীয় জমির ঘর নোটিশ ছাড়া ভাঙার কারণ জানতে চেয়েছিলেন ইউএনওর কাছে। তিনি সরকারি কাজে কোনো বাধা দেননি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ