ঢাকা শুক্রবার, ২০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ভোরের কাগজের সম্পাদক ও প্রকাশকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

    ভোরের কাগজের সম্পাদক ও প্রকাশকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোরের কাগজের প্রকাশক সাবের হোসেন চৌধুরী ও সম্পাদক শ্যামল দত্তসহ পাঁচজন সাংবাদিকের বিরুদ্ধে কুমিল্লায় ১০ কোটি টাকার মানহানি মামলার প্রত্যাহারের দাবিতে তজুমদ্দিন প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

    শনিবার বিকাল ৪ ঘটিকায় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচিতে গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। 

    প্রেসক্লাবের সভাপতি রফিক সাদীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম.নুরুন্নবী সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, সহ-সভাপতি শরীফ আল-আমীন, সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা, প্রচার ও দপ্তর সম্পাদক মোশারেফ হোসেন, নির্বাহী সদস্য কামাল উদ্দিন, মেহেদী হাসান মামুন, ফারহানুর রহমান সময়, রিপোর্টাস ইউনিটির সভাপতি মনির নয়ন প্রমুখ।

    এসময় বক্তারা ভোরের কাগজের প্রকাশক সাবের হোসেন চৌধুরী, সম্পাদক শ্যামল দত্ত, বার্তা সম্পাদক ইখতিয়ার উদ্দিনসহ পাঁচজন সাংবাদিকের নামে দায়েরকৃত মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানান।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ