ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • হারানো অস্ত্র উদ্ধারে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলো র‍্যাব-৮ বাকেরগঞ্জে বাগবিতণ্ডার জেরে যুবককে কুপিয়ে হত্যা  এক রাজা ইলিশ ১৬ হাজারে বিক্রি বিদেশ থেকে বাবার আনা আখরোট দিলো সহপাঠীদের, খেয়ে হাসপাতালে ৭ ছাত্রী ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন, এপিবিএনের ক্ষমতা বৃদ্ধি খাতা পুনর্নিরীক্ষণে বদলে গেলো বরিশালের ৩ হাজারের বেশি শিক্ষার্থীর ফল ফলজ-বনজ বৃক্ষে বরিশালকে সবুজ বেষ্টনীতে আচ্ছাদিত করা হবে: বিভাগীয় কমিশনার বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর বরিশালে ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • বরিশালে শিক্ষার্থীদের গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

    বরিশালে শিক্ষার্থীদের গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে ‘২৪-এর রঙে’ শীর্ষক গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে কলেজ অডিটরিয়ামে শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পাশাপাশি বিদ্যালয় ভবনের প্রধান ফটকের সংলগ্ন দেয়ালে আঁকা হয় নানা রঙের গ্রাফিতি।

    প্রতিযোগিতা ও গ্রাফিতি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবু মামুন।

    এ সময় উপস্থিত ছিলেন জাতীয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক মুহাম্মদ মুস্তফা কামাল, শিক্ষক পরিষদের সম্পাদক এম. সাজ্জাতুল ইসলাম এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা কমিটির আহ্বায়ক এস. এম. মাঈন উদ্দিনসহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা।

    প্রতিযোগিতার পূর্বে শিক্ষার্থী, বিএনসিসি, স্কাউট ও রোভার সদস্যদের অংশগ্রহণে ক্যাম্পাসজুড়ে পরিচালিত হয় পরিচ্ছন্নতা অভিযান।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ