ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুর প্রেসক্লাব সভাপতির মায়ের মৃত্যুতে এসএম জাকির হোসেন’র শোক  উজিরপুর প্রেসক্লাব সভাপতির মায়ের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক 'পৃথিবীর ইতিহাসে নেই পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী ফিরে এসেছে' ১০ কূপে গ্যাস, তবু বেকারত্ব-জ্বালানি সংকটে ভোলাবাসী কলাপাড়া হাসপাতালে স্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডা, শাশুড়িকে কুপিয়ে পালিয়েছে জামাই শুটিংয়ে গিয়ে অভিনেতা সোহেল খানের মৃত্যু নেপালে ভূমিকম্প, কাঁপলো বাংলাদেশ-ভারতসহ ৫ দেশ বরিশাল নগরীতে পৃথক অভিযানে অস্ত্র ও মাদকসহ ২০ জন গ্রেফতার মেসির নাম ভাঙিয়ে ব্যবসা, কঠোর অবস্থানে আর্জেন্টাইন মহাতারকা! বরিশাল নগরীতে অবৈধ ড্রেজারে বাড়ছে দুর্ঘটনা
  • আইপিএলের ক্লান্তিতে এখনই টেস্ট খেলতে চান না মোস্তাফিজ

    আইপিএলের ক্লান্তিতে এখনই টেস্ট খেলতে চান না মোস্তাফিজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    টানা ক্রিকেটের মধ্যে থাকায় এখনই টেস্ট খেলতে চান না মোস্তাফিজুর রহমান। কিছুদিন বিশ্রাম নিয়ে লাল বলের ক্রিকেটে ফেরার ইচ্ছা এই বাঁহাতি পেসারের। 

    বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস আজ এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান।

    জালাল ইউনুস বলেছেন, ‘তাকে আমরা জানিয়েছি আমাদের তাকে দরকার। যেহেতু আমাদের দুজন মূল পেসার নেই, সে থাকলে আমাদের জন্য ভালো হয়। সে বলছে, যেহেতু সে অনেক দিন এই সংস্করণে নেই, তাই তার জন্য এখনই টেস্ট খেলা কঠিন। আর আপনারা কালকের মধ্যে এ ব্যাপারে একটা সিদ্ধান্ত জানতে পারবেন।’

    বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের এই প্রধান আরও জানালেন, ‘তার (মোস্তাফিজ) যুক্তি হলো, সে ওখানে (আইপিএলে) আছে দুই মাস ধরে। বলেছে লম্বা একটা সময় চলে যাচ্ছে। ফিজিক্যালি সে হয়তো বলতে পারে ফিট না। যাই হোক, আমরা বলেছি তুমি আসো, দেখা যাক কী করা যায়।’ 

    দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ খেলে সরাসরি আইপিএল খেলতে ভারত গিয়েছিলেন মোস্তাফিজুর রহমান। এর পর থেকেই আইপিএলের জৈব সুরক্ষাবলয়ে আছেন তিনি। আইপিএল শেষ হবে ২৯ মে।

    সব ঠিক থাকলে আগামী মাসের ৫ ও ৬ তারিখ বাংলাদেশ দল দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে ওয়েস্ট ইন্ডিজের বিমান ধরবে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ