ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতির পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ বরিশালে জনসাধারণের চলাচলের পথ দখল, ৩ ব্যক্তিকে অর্থদণ্ড  কুয়াকাটায় পর্যটকের ভাটা, বিপাকে পর্যটন খাত  ভোলায় টানা বৃষ্টিপাতে পানিবন্দি ২৫ হাজার মানুষ  বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে অপসারণের দাবিতে বিক্ষোভ অব্যাহত তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব কাজ হারাতে পারেন অসংখ্য শ্রমিক, ভয়াবহ গ্যাস সংকটের মুখে দেশ আর্জেন্টিনা-মিসর ম্যাচ ঘিরে বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করল ফিফা পলাতক তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
  • তালাবদ্ধ লোহার চেইন নিয়ে নদীতে ভাসছিল মরদেহ

    তালাবদ্ধ লোহার চেইন নিয়ে নদীতে ভাসছিল মরদেহ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    তালা দেওয়া লোহার বড় একটি চেইন শরীরে নিয়ে নদীতে ভাসছিল একটি মরদেহ। তা দেখে স্থানীয় পুলিশকে খবর দেয় নদীপাড়ের মানুষজন। মরদেহটি উদ্ধারের পর পরিচয় মেলে সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে। সে অনুযায়ী খবর দিয়ে যশোরের শার্শা থানা পুলিশ মরদেহটি শনাক্ত করে।

    মরদেহটি রাজশাহীর বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কেশবপুর গ্রামের ফজল মন্ডলের ছেলে জহুরুল মন্ডলের (৩৪)।

    তার ভাই আমিরুল ইসলাম ও সেন্টু আলী জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যার আগে শার্শা থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। এরপর তার কাছে থাকা ব্যাগের ভেতরে পরিচয়পত্র পায়। সেই পরিচয়পত্রে নাম-ঠিকানা দেখে বাঘা থানায় খবর দেয়। বাঘা থানা পুলিশ সেই ঠিকানা মতে স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যানকে জানায়। চেয়ারম্যানের মাধ্যমে জানার পর শুক্রবার শার্শা থানায় গিয়ে মরদেহ শনাক্ত করেন আমিরুল ও সেন্টু।

    তার শরীরে তালা দেওয়া লোহার চেইন কেন জানতে চাইলে জহুরুলের স্ত্রী রাশিদা জানান, মরদেহ উদ্ধারের পাঁচদিন আগে আজমির শরিফে যাওয়ার কথা বলে লোহার তৈরি চেইন শরীরে পরে বাড়ি থেকে বের হন জহুরুল। সেই চেইনে পাঁচটি তালা লাগানো ছিল। ওজন ছিল প্রায় ২০ কেজির মতো। এর আগে লোহার সেই চেইন ব্যবহার করেননি। বছরখানেক আগে যশোরে কাজে গিয়ে একজন পীরের কাছে বায়াত গ্রহণ করেন বলে তাকে জানিয়েছিলেন জহুরুল। তবে তার নাম বলতে পারেননি তিনি।

    সেন্টু আলী জানান, দাফনের আগে সেই তালা খুলতে পারেননি তারা। কী কারণে তিনি মারা যেতে পারেন, সে সম্পর্কেও কিছু জানাতে পারেননি। তবে কলাগাছের ভেলায় চড়ে নদী পার হওয়ার সময় ডুবে মারা যেতে পারেন বলে ধারণা তাদের।

    বাঘা থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল করিম বলেন, শার্শা থানা থেকে নাম-ঠিকানা জানার পর বিষয়টি স্থানীয় চেয়ারম্যানকে জানানো হয়।

    ইউপি চেয়ারম্যান মেরাজ আলী মেরাজ বলেন, শনিবার আসর নামাজের পর জানাজা শেষে মরদেহটি দাফন করা হয়েছে। মরদেহে পচন ধরে গন্ধ ছড়াচ্ছিল। এছাড়া তালাবদ্ধ চেইন লাগানো অবস্থায়ই তাকে দাফন করা হয়েছে বলেও জানান তিনি।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ