ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য
  • সুদানে ভেড়ার ৩ বছরের কারাদণ্ড

    সুদানে ভেড়ার ৩ বছরের কারাদণ্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    উত্তর আফ্রিকার দেশ দক্ষিণ সুদানে বৃদ্ধাকে হত্যার অভিযোগে এক ভেড়াকে তিন বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। কারাদণ্ডপ্রাপ্ত ওই ভেড়ার বিরুদ্ধে ওই বয়স্ক নারীর ওপর হামলা ও মাথা দিয়ে আঘাত করার অভিযোগ আনা হয়। পরে ভেড়ার ওই হামলায় ভুক্তভোগী বৃদ্ধার মৃত্যু হয়।

    দেশটির স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।

    গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ সুদানের রুমবেক শহরে এই ঘটনা ঘটেছে। এছাড়া কেবল ভেড়াকে কারাদণ্ডই নয় নিহত বৃদ্ধার পরিবারকে ক্ষতিপূরণ দিতেও এসময় ভেড়ার মালিককে নির্দেশ দেয়া হয়েছে। দেশটির রুমবেক শহরের একটি স্থানীয় আদালতের রায়, ক্ষতিপূরণ হিসেবে ক্ষতিগ্রস্তের পরিবারকে পাঁচটি গরু দিতে হবে ভেড়ার মালিককে।

    এছাড়া দেশটির সংবাদমাধ্যম সুদান টুডে জানিয়েছে, গত সপ্তাহে বৃদ্ধা ওই নারীকে হত্যার দায়ে দক্ষিণ সুদানের লেকস প্রদেশের রুমবেক পুলিশ ভেড়াটিকে নিজেদের হেফাজতে নেয়। বৃদ্ধার মৃত্যুর আগে অভিযুক্ত ভেড়াটি তাকে আক্রমণ করে এবং বুকে বেশ কয়েকবার আঘাত করে বলে জানা গেছে।


    এমইউআরসুদানে ভেড়ার ৩ বছরের কারাদণ্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ