ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য
  • পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনায় থানায় আগুন

    পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনায় থানায় আগুন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতের আসামের নাওগাঁওয়ে শফিকুল ইসলাম নামে এক মাছ বিক্রেতাকে নির্যাতন চালিয়ে হত্যা করেছে পুলিশ এমন অভিযোগে থানায় আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ লোকজন। শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এতে আহত হন তিনজন।

    পুলিশের দাবি, ওই ব্যক্তিকে মদ্যপ অবস্থায় রাস্তা থেকে ধরে থানায় নেয়া হয়। তবে পুলিশের এক সূত্র বলছে, শফিকুল নামের ওই ব্যক্তিকে বাটাভ্রাদা এলাকা থেকে আটক করা হয়। এসময় তাকে ছেড়ে দেয়ার বদলে ১০ হাজার রুপি ও একটি হাঁসও চায় পুলিশ।

    নিহতদের স্বজনরা অভিযোগ করে বলেন, তারা থানায় শফিকুলকে দেখতে গেলে পুলিশ জানায় সে অসুস্থ এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপর হাসপাতালে গেলে শফিকুলের লাশ মর্গে পান তারা।

    পরে শফিকুলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ জনতা থানাও ঘেরা করে বিক্ষোভ শুরু করেন। অভিযোগ রয়েছে, এসময় থানায় ভাঙচুর চালান তারা। অগ্নিসংযোগও করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে আটক করেছে পুলিশ।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ