ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • বাউফলে বিধবা নারীকে গণধর্ষণের অভিযোগে মামলা 

    বাউফলে বিধবা নারীকে গণধর্ষণের অভিযোগে মামলা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর বাউফল উপজেলায় (৪৫) বছরের এক বিধবা নারীকে গণধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। আজ রোববার ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

    মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে চার-পাঁচজনের একটি দুর্বৃত্ত দল পিছনের দরজা ভেঙে ওই বিধবা নারীর ঘরে ঢুকে জোরপূর্বক পালাক্রমে গণধর্ষণ করে। ঘটনার সময় ওই নারী একাই ঘরে ছিলেন। পরের দিন শনিবার সন্ধ্যার দিকে বাউফল থানায় এসে ওই নারী এ বিষয়ে অভিযোগ করেন।

    ধর্ষিতার এক স্বজন  (ছেলে) অভিযোগ করেছেন,‘একজনকে চিনতে পারলেও ভয়ে নাম বলতে সাহস পাচ্ছেন না। কারন তিনি স্থানীয়ভাবে প্রভাবশালী। ইতিমধ্যে ওই প্রভাবশালী ব্যক্তির পক্ষে এ বিষয়ে বাড়াবাড়ি করলে ওই নারী ও তাঁর দুই ছেলেকে মুঠোফোনে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে।’ 

    বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন সত্যতা নিশ্চিত করে বলেন,‘আসামিদের চিনতে পারলে তাঁদের নাম উল্লেখ করে মামলা দেওয়ার জন্য বলা হলেও ওই নারী ও তাঁর পরিবারের সদস্যরা রাজি হননি।এ কারণে এ ঘটনায় ওই নারী বাদী হয়ে শনিবার দিবাগত রাতে চার-পাঁচজন অজ্ঞাত ব্যক্তিকে আসামী করে থানায় মামলা করেছেন। তাঁর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।’ 
     


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ