ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা, পুলিশ পাহারায় হাসপাতালে

    স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা, পুলিশ পাহারায় হাসপাতালে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইয়াকুব হোসেন খানের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় তার ভাতিজা ইমদাদ খানকেও মারধর করা হয়েছে।

    রোববার সকালে ইউনিয়নের নতুনপাড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

    আহতদের দাবি- তারা ভোটারদের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে প্রতিপক্ষের সমর্থকরা এ হামলা চালিয়েছে। এ সময় আহত চেয়ারম্যান প্রার্থীকে অ্যাম্বুলেন্সযোগে কলাপাড়া হাসপাতালে আনার পথে দুপুর ২টার দিকে পৌর শহরের বাদুরতলী এলাকায় হাসপাতালে চিকিৎসা নিতে আসতে বাধা দেয় সরকারদলীয় সমর্থকরা।

    পরবর্তীতে আহত চেয়ারম্যান প্রার্থীর লোকজন ৯৯৯ নাম্বারে কল করে পুলিশের সহায়তা চাইলে কলাপাড়া থানা পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে পৌঁছে দেয়।

    কলাপাড়া থানার এসআই তাইয়েবুর রহমান জানান, ৯৯৯ নাম্বার থেকে কল পেয়ে আহত ইউপি চেয়ারম্যান প্রার্থীকে বহন করা অ্যাম্বুলেন্সসহ উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দিয়েছেন তারা।

    এ ব্যাপারে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোদাচ্ছের হোসেনের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তার সঙ্গে কথা বলা যায়নি। তবে স্থানীয় আওয়ামী লীগ নেতারা এর সঙ্গে দলের কেউ জড়িত না থাকার দাবি করেছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ