ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • সৈকতে ভেসে এলো জীবিত মা ডলফিন

    সৈকতে ভেসে এলো জীবিত মা ডলফিন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে আট ফুট দৈর্ঘ্যের একটি জীবিত ইরাবতি মা ডলফিন।

    রোববার সকালে সৈকতের তিন নদীর মোহনায় ডলফিনটি দেখতে পান স্থানীয়রা। পরে ডলফিন রক্ষা কমিটির সদস্যদের খবর দেওয়া হয়।

    ডলফিন রক্ষা কমিটির সদস্যরা জানান, ডলফিনটির শরীরে বেশ কিছু আঘাতের চিহ্ন আছে। এটি জালে পেঁচানো ছিল। এটি জীবিত অবস্থায় ভেসে আসে। ঘণ্টাখানেক পর এটি মারা যায়। ডলফিনটির পেটে বাচ্চা রয়েছে।

    ওয়ার্ল্ডফিশের জীববৈচিত্র্য গবেষক সাগরিকা স্মৃতি জানান, প্রথমবারের মতো সৈকতে জীবিত ইরাবতি প্রজাতির মা ডলফিন ভেসে এলো। ডলফিনটি ভেসে আসার কারণ অনুসন্ধানে গবেষণা চলছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ