ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • কলাপাড়ায় কিশোর গ্যাংয়ের হামলায় সাংবাদিকসহ আহত ২ 

    কলাপাড়ায় কিশোর গ্যাংয়ের হামলায় সাংবাদিকসহ আহত ২ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কলাপাড়ায় কিশোর গ্যাং এর হামলায় সাংবাদিক হাসান (২৭) ও রাকিব (২০) নামে দুজন আহত হয়েছেন। গতকাল শনিবার রাতে উপজেলার মহিপুর থানার শেখ রাসেল সেতু ওপরে এ ঘটনা ঘটে। 

    জানা যায়, সাংবাদিক হাসান স্থানীয় একটি জাতীয় দৈনিক পত্রিকার মহিপুর প্রতিনিধি হিসেবে কর্মরত। 
     
    স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কয়েক দিন ধরে অভ্যন্তরীণ কোন্দলের জেরে দুই কিশোর গ্যাং গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলে আসছিল। গতকাল শনিবার রাতে শেখ কামাল সেতুর ওপরে খলিলের নেতৃত্বে এক দল কিশোর গ্যাং রাকিবের ওপরে হামলা চালায়। এ সময় সাংবাদিক হাসান হামলা থামাতে গেলে তাকেও পিটিয়ে জখম করা হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করান।  

    এ বিষয়ে মহিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক আকন হামলার নিন্দা জানিয়ে বলেন, ‘এদের এখনই দমন না করলে পরবর্তীতে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।’ 

    মহিপুর প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম বলেন, ‘হামলাকারীদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় না আনলে সাংবাদিকদের পক্ষ থেকে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।’  

    মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ