ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • কলাপাড়ায় বাবা-মাকে নির্যাতনের অভিযোগে ছেলের বিরুদ্ধে মামলা

    কলাপাড়ায় বাবা-মাকে নির্যাতনের অভিযোগে ছেলের বিরুদ্ধে মামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কলাপাড়ায় বাবা-মাকে নির্যাতনের ঘটনায় ছেলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। কলাপাড়া উপজেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রোববার এ মামলা দায়ের করেন পিতা হাজী আঃ মালেক মুন্সী।  বিচারক মামলাটি আমলে নিয়ে গ্রেফতারী পরোয়ারার আদেশ প্রদান করেছেন। 

    মামলা সুত্রে জানা গেছে, উপজেলার গোলবুনিয়া গ্রামে মো.আবুল মুন্সি পিতা হাজী আঃ মালেক মুন্সীর নিকট ৬০ কড়া জমি তার নামে সাব কবলা দলিল লিখিয়ে দেয়ার জন্য চাপ সৃষ্টি করে।  জমি রেজিস্টার দলিল দিতে না রাজি হলে ২১ মে সকালে তাকে মারধর করে। ঘর থেকে পাঁচ হাজার টাকা নিয়ে যায়। 

    এসময় মা রানী বেগম স্বামীকে রক্ষা করতে আগিয়ে আসলে তাকেও মারধর করা হয়।  এসময় তাদের আত্মাচিৎকারে আশপাশ থেকে লোকজন এগিয়ে এসে  উদ্ধার করে চিকিৎসার জন্য কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে ভর্তি করে। 

    এ ঘটনায় ২২ মে  আদালতে ছেলের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন হাজী আঃ মালেক মুন্সী। বিচারক মামলাটি আমলে নিয়ে আসামি  আবুল মুন্সির বিরুদ্ধে গ্রেফতার পরোয়ানা জারীর আদেশ প্রদান করেন। 

    এ বিষয়ে জানতে অভিযুক্ত মো. আবুল মুন্সির সাথে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ