ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • মঠবাড়িয়ায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ

    মঠবাড়িয়ায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মঠবাড়িয়া উপজেলা সমাবেশ সোমবার সকালে শহীদ মাখন লাল মিলনায়তনে উপজেলা সহকারি কমিশণার (ভূমি) সাখাওয়াত জামিল সৈকত এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 

    এতে বক্তব্য রাখেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পিরোজপুর জেলা কমান্ড্যান্ট (চ.দা.) মনির আহমেদ, মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. ওয়ালিউর রহমান, নির্বাচন কর্মকর্তা মো. নাজমুল হোসেন, সমাজসেবা কর্মকর্তা মিরাজ আহম্মেদ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মঠবাড়িয়া উপজেলা কর্মকর্তা মো. মনিরুল ইসলাম ও প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান মিজু প্রমূখ। 

    আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পিরোজপুর জেলা কমান্ড্যান্ট মনির আহমেদ বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে শক্তিশালী এ বাহিনীর জন্য ভাতা দ্বিগুন করার প্রস্তাব, রেশন প্রথা চালু এবং মঠবাড়িয়া উপজেলায় আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক দেয়ার সুপারিশ করা হয়েছে। এসময় তিনি মাননীয় প্রধানমন্ত্রীর বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডের ভূয়সী প্রশাংসা করেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ