ঢাকা শুক্রবার, ২০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • লালমোহনের রমাগঞ্জ ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত 

    লালমোহনের রমাগঞ্জ ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ''বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি'' প্রতিপাদ্যে মাদক, ইভটিজিং, জঙ্গিবাদ, বাল্যবিয়েসহ নানাবিধ সামাজিক অপরাধরোধে ভোলার লালমোহনের রমাগঞ্জ ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। 

    লালমোহন থানার আয়োজনে সোমবার সকালে রমাগঞ্জ ইউনিয়নের রায়চাঁদ বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। 

    লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদুর রহমান মুরাদ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জহিরুল হক।

    বিট পুলিশিং সভায় উপস্থিত স্থানীয় জনসাধারণের মাঝে মাদক, ইভটিজিং, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, জুয়া, মোবাইল ফোনের অপব্যবহার ও সাইবার ক্রাইমসহ নানাবিধ সামাজিক অপরাধ নিরসনে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক আলোচনা করেন বক্তারা।
     
    এসময় আরও উপস্থিত ছিলেন, রমাগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী সাধারণ সদস্য প্রাথী জুন্নুর রহমান, দিদারুল ইসলাম, ইউনুস দালাল, নুরুন্নবীসহ রায়চাঁদ বাজার ব্যবসায়ী সমিতির নের্তৃবৃন্দরা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ