ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য
  • যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে দেখা করতে চান জেলেনস্কি

    যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে দেখা করতে চান জেলেনস্কি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুদ্ধের অবসানে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করতে ইচ্ছুক। সোমবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে ভিডিও লিংকের মাধ্যমে দেওয়া ভাষণে জেলেনস্কি এ কথা বলেন।

    জেলেনস্কি বলেন, পুতিনই একমাত্র রুশ কর্মকর্তা, যুদ্ধের অবসান কীভাবে করা যায়, সে বিষয়ে তার সঙ্গেই আলোচনা করতে ইচ্ছুক আমি।

    একজন দোভাষীর মাধ্যমে জেলেনস্কি বলেন, “রাশিয়ান ফেডারেশনের সব সিদ্ধান্ত নেন প্রেসিডেন্ট। তাই আমরা যদি ব্যক্তিগতভাবে পুতিন ছাড়া এ যুদ্ধের সমাপ্তির বিষয়ে কথা বলি, তাহলে সিদ্ধান্ত নেওয়া যাবে না।”

    ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ছাড়া দেশটির আর কারও সঙ্গে কোনও ধরনের বৈঠকের বিষয়টি তিনি মেনে নিতে পারেন না।

    জেলেনস্কি বলেন, যুদ্ধ বন্ধের বিষয়ে একমাত্র পুতিনের সঙ্গেই আলোচনা হতে পারে। অন্য কোনও বিষয়ে দেশটির অন্য কারও সঙ্গে বৈঠকের কোনও ভিত্তি নেই।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ