ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • ‘কেল্লা বাবার’ মাজারে ভক্তের লাশ

    ‘কেল্লা বাবার’ মাজারে ভক্তের লাশ
    ছবি : প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ‘কেল্লা বাবার’ মাজার থেকে অজ্ঞাত পরিচয়ে (৭০) এক বৃদ্ধা ভক্তের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    বুধবার রাতে উপজেলার খরমপুরের শাহ্ ছৈয়দ আহাম্মদ গেছু দারাজ (রহ.) প্রকাশ্য শাহ্পীর কেল্লা বাবার মাজার থেকে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়।

    প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে খরমপুর কেল্লা বাবার মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মিন্টু খাদেম জানান, ওই নারী মাজারের ভক্ত। ‘কেল্লা বাবার’ মাজার এলাকায় ভবঘুরের মতো ঘোরাঘুরি করতেন তিনি।

    আখাউড়া থানার ওসি মিজানুর রহমান বলেন, ওই নারী মাজারের আশেকান। কিছু দিন ধরে তিনি মাজারে অবস্থান করছিলেন।
    ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। তার নাম-পরিচয় উদ্ঘাটনে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান ওসি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ