ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য
  • টেক্সাসের প্রাথমিক বিদ্যালয়ে গোলাগুলিতে নিহত বেড়ে ২১

    টেক্সাসের প্রাথমিক বিদ্যালয়ে গোলাগুলিতে নিহত বেড়ে ২১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম অঙ্গরাজ্য টেক্সাসের একটি প্রাথমিক বিদ্যালয়ে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ১৯ শিক্ষার্থীসহ মোট ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও নিহত হয়েছেন বলে জানা গেছে।

    টেক্সাসের গভর্ণর গ্রেগ অ্যাব জানান, স্থানীয় সময় মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে টেক্সাসেস রব এলিমেন্টারি স্কুলে এ ঘটনা ঘটে। স্কুলটি আমেরিকার সপ্তম বৃহত্তম শহর সান আন্তোনিও থেকে প্রায় ৮৩ মাইল (১৩৩ কি.মি.) পশ্চিমে অবস্থিত। এটি একটি প্রাথমিক বিদ্যালয়। এর শিক্ষার্থীদের বয়স পাঁচ থেকে ১১ বছর।

    অ্যাবট আরও জানিয়েছেন, এ ঘটনায় পুলিশের গুলিতে হামলাকারী মারা গেছেন। তিনি ওই স্কুলটির সাবেক শিক্ষার্থী। ঘটনাস্থলে আসার আগে ১৮ বছর বয়সী ওই তরুণ তার দাদিকেও গুলি করে এবং তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

    এদিকে এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নিহতদের স্মরণে তিনদিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখার ঘোষণা দিয়েছেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ