ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • মঠবাড়িয়ায় মামাতো ভাইয়ের ধর্ষণে অন্তঃসত্বা স্কুল ছাত্রী

    মঠবাড়িয়ায় মামাতো ভাইয়ের ধর্ষণে অন্তঃসত্বা স্কুল ছাত্রী
    আটককৃত হাবিব
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় মামাতো ভাইয়ের ধর্ষণে ৬ষ্ঠ শ্রেণির এক স্কুল ছাত্রী ৫ মাসের অন্তঃসত্বা হয়ে পড়েছে। এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে হাবিব সিকদার (৩১) এর বিরুদ্ধে মঙ্গলবার রাতে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ হাবিব সিকদারকে গ্রেফতার করেছে।  

    আটককৃত হাবিব উপজেলার খেজুরবাড়িয়া গ্রামের মৃত রত্তন সিকদারের ছেলে ও বড় মাছুয়া ইউনিয়ন ভূমি অফিসের ঝাড়ুদার। মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাবিব সম্পর্কে ওই স্কুল ছাত্রীর আপন মামাতো ভাই। সেই সুবাদে হাবিব প্রায়ই তাদের বাসায় যাতায়াত করত এবং বিভিন্ন সময় কুপ্রস্তাব দেয়। 

    চলতি বছরের ২ জানুয়ারি ছাত্রীর বাবা-মা  ঘরে না থাকার সুযোগে হাবিব পাশ্ববর্তী নির্মাণাধীন একটি বিল্ডিংয়ে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। সম্প্রতি ওই স্কুল ছাত্রীর শারীরিক পরিবর্তন দেখা দিলে পরিবারের লোকজনের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদে ওই স্কুলছাত্রী তাঁর মামাতো ভাই হাবিব সিকদার দ্বারা ধর্ষিত হয়েছে বলে জানায়। 

    পরে ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার পরিক্ষা করে স্কুল ছাত্রী অন্তঃসত্বা বলে জানায়। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহা. নূরুল ইসলাম বাদল মামলার সত্যতা নিশ্চিত করে জানান, ধর্ষণের অভিযোগে হাবিব সিকদারকে গ্রেফতার করে বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে। পাশাপাশি ওই ছাত্রীর ডাক্তারী পরীক্ষার জন্য পিরোজপুর সিভিল সার্জন অফিসে প্রেরণ করা হয়।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ