ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • পিরোজপুরের উন্নয়নে প্রধানমন্ত্রী খুবই আন্তরিক: রেজাউল করিম 

    পিরোজপুরের উন্নয়নে প্রধানমন্ত্রী খুবই আন্তরিক: রেজাউল করিম 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন ‘পিরোজপুরের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুবই আন্তরিক। চলতি মেয়াদের মধ্যেই তিনি পিরোজপুর-১ (নাজিরপুর, পিরোজপুর সদর ও নেছারাবাদ) আসনকে ঢেলে সাজাবেন এমন ইঙ্গিত দিয়েছেন।


    তাকে পিরোজপুরের সমস্যার কথা বলতে পারলেই তিনি সে সমস্যা সমাধানের খুবই আন্তরিক।  

    মঙ্গলবার (২৪মে) সন্ধ্যায় জেলার নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের খেজুরতলা (পাগলবাড়ি) মাধ্যমিক বিদ্যালয় মাঠে
    অনুষ্ঠিত উন্নয়ন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দানকালে তিনি এ কথা বলেন।

    ওই ইউনিয়নের চেয়ারম্যান মো. আলতাফ হোসেন বেপারীর সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সহ সভাপতি মো. ফারুক হোসেন হাওলাদারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্থা শেখ আব্দুল্লাহ আল সাদীদ, জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলু, জেলা কৃষক লীগের সভাপতি মো. চাঁন মিয়া মাঝি, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান রঞ্জু, শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান চৌধুরী নান্নু, জেলা পরিষদের সাবেক সদস্য মো. সুলতান মাহামুদ খান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাস, জেলা পরিষদের সাবেক সদস্য ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তুহিন হালদার তিমির প্রমুখ।

    এছাড়া মন্ত্রী একই দিন দুপুরে জেলার সদর উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে দুস্থদের মাঝে ভেড়া, হাঁস-মুরগি ও বিভিন্ন উপকরণ দেন।  

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. বশির আহম্মেদ।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ