ঢাকা শুক্রবার, ২০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • প্রথমবারের মতো মনপুরায় চালু হচ্ছে ফেরি

    প্রথমবারের মতো মনপুরায় চালু হচ্ছে ফেরি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার মনপুরায় প্রথমবারের মতো চালু হচ্ছে ফেরি। সংশ্লিষ্টরা এরই মধ্যে পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে মনপুরা উপজেলার রামনেওয়াজ ঘাট, তুলাতলি ঘাট ও হাজীর হাট ঘাটসহ মেঘনা নদীর বিভিন্ন স্পট পরিদর্শন করেছেন।

    বুধবার দুপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) অতিরিক্ত সচিব, চেয়ারম্যান আহমেদ শামীম আল রাজী ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক মনপুরা পরিদর্শনে আসেন। এ উপলক্ষে উপজেলা অডিটোরিয়ামে এক সুধী সমাবেশের আয়োজন করা হয়।

    মনপুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান শেলিনা আক্তার চৌধুরীর সভাপতিত্বে সুধী সমাবেশে বক্তব্য রাখেন অতিথিরা। এ সময় তারা বলেন, মনপুরাবাসীর দীর্ঘদিনের দাবি ফেরি চালুর লক্ষ্যে আমাদের এই পরিদর্শনে আসা। আশা করি দ্রুততম সময়ে মনপুরা নৌরুটে ফেরি চালু করা সম্ভব হবে।

    বর্তমানে ভোলার অন্যান্য উপজেলার সঙ্গে মনপুরাবাসীর যোগাযোগের জন্য ঢাকা-হাতিয়া রুটে লঞ্চ ও মনপুরা-তজুমদ্দিন রুটে সি-ট্রাক চালু রয়েছে। সকালে একটি সি-ট্রাক ও দুপুরে দুইটি লঞ্চ আসে। এছাড়া আর কোনো যোগাযোগ ব্যবস্থা নেই।

    এ সময় মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্তি দায়িত্ব) মো. আল নোমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ কেএম শাজাহান মিয়া, সাধারণ সম্পাদক জাকির হোসেন মিয়া, যুগ্ম -সম্পাদক মোশারফ হোসেন মজনু ফরাজী, সাংগঠনিক সম্পাদক বায়েজীদ কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ