ঢাকা শুক্রবার, ২০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই:এমপি শাওন 

    পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই:এমপি শাওন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই। অভিভাবকগণ সচেতন হলে পানিতে ডুবে শিশু মৃত্যু শুণ্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব। গত বছর হঠাৎ করে পানিতে ডুবে শিশুর মৃত্যুর হার বেড়ে যায়। 

    এর কারন হিসেবে দেখা গেছে অভিভাবকগণের উদাসীনতায় এসব মৃত্যুর জন্য অনেকাংশে দায়ী। আমাদের এই এলাকার লালমোহন-তজুমদ্দিনের প্রতিটি বাড়ীতে প্রায় ২টি করে পুকুর রয়েছে। ছোট ছোট শিশুরা আবেগপ্রবণ হয়। তারা বিভিন্ন সময় খেলতে গিয়ে নিজেরা পানিতে পড়ে যায় অনেক শিশু নিজেরা পানিতে নামে এসময় অভিভাবকগণ তাদের প্রতি খেয়াল না করায় তারা পানিতে ডুবে মৃত্যুর মুখে পতিত হয়। বাড়িতে শিশু থাকলে বাড়ির সকলকে সচেতন থাকা উচিত। ভোলার লালমোহনে পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে সচেতনতামূলক সভায় প্রধান অতিথির আলোচনায় তিনি এসব কথা বলেন।  

    লালমোহন থানার নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী হেল্পডেস্কের উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। লালমোহন থানার অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদের সঞ্চলনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) জহিরুল ইসলামের সভাপতিত্বে এসময়  অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, লালমোহন হাসপাতালের মেডিকেল অফিসার ডা: সোয়েব আল হোসাইন, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ রুহুল আমিনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ