ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • ইন্দুরকানীতে ভোরের কাগজের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবীতে মাবনবন্ধন

    ইন্দুরকানীতে ভোরের কাগজের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবীতে মাবনবন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ইন্দুরকানীতে ভোরের কাগজ পত্রিকার প্রকাশক ও সম্পাদকসহ পাঁচ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

    বৃহস্পতিবার বেলা ১২ টায় প্রেসক্লাব চত্বর সড়কে ভোরের কাগজ উপজেলা প্রতিনিধি মো. ইকরামুল সিকদারের সভাপতিত্বে মানবন্ধন ও কর্মসূচী অনুষ্ঠিত হয়। 

    এ সময় বক্তব্য রাখেন, প্রেসক্লাব আহবায়ক আজাদ হোসেন বাচ্চু, সদস্য সচিব আলমগীর মান্নু, সমকাল প্রতিনিধি আহসানুল হক ছগির, আমাদের সময় প্রতিনিধি মারুফুল ইসলাম, ঢাকা প্রতিদিন প্রতিনিধি মো. সাইদুল ইসলাম। 

    এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক মো. মনিরুজ্জামান, হাফিজুর রহমান, মেহেদী হাসান, কে এম শামীম, রাকিবুল ইসলাম, আরিফুল ইসলাম প্রমুখ।  উল্লেখ্য, মাদক বিরোধী অভিযানের আগে ২০১৮ সালের ৯ জানুয়ারী প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শীর্ষ মাকদকাবারী ও এর পৃষ্ঠপোষকদের একটি তালিকা তৈরী করা হয়। ঐ তালিকায় কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী আরফানুল হক রিফাতের নাম রয়েছে। ঐ তথ্যের ভিত্তিতে গত ১৫ মে ভোরের কাগজে কুমিল্লার শীর্ষ মাদক কারবারী রিফাত এখন মাদক কারবারী শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়। এর জের ধরেই মিথ্যা মানহানীর মামলা করেছে রিফাত।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ