ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • কলাপাড়ায় বিষপানে কলেজ ছাত্রীর মৃত্যু

    কলাপাড়ায় বিষপানে কলেজ ছাত্রীর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কলাপাড়ায় মোসা.তানিয়া আক্তার (১৮) নামে এক কলেজ ছাত্রী বিষপানে মৃত্যু হয়েছে। প্রেমে ব্যর্থ হয়ে বৃহস্পতিবার  সকাল ৯ টার দিকে সে নিজের বাড়ীতে থাকা কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়ে।

    এসময় বাড়ীর লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে বেলা পৌনে ১১ টার সময় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

    সে উপজেলার ধুলাসার ইউনিয়নের নয়াকাটা গ্রামের মাহাতাব চৌকিদারের মেয়ে ‍এবং ধুলাসার ইউনিয়নের আলহাজ্ব জালাল উদ্দিন ডিগ্রি কলেজের  দ্বাদশ শ্রেনীর ছাত্রী।
    এ ঘটনায় কলাপাড়ায় থানায় একটি ইউ.ডি মামলা হয়েছে। 

    নয়াকাটা গ্রামের বাসিন্দা মো.কবির হোসেন জানান, কুয়াকাটায় মো.নাহিদ নামে এক ছেলের সাথে তানিয়ার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। এক সপ্তাহ আগে নাহিদের পরিবারের লোকজন তানিয়ার ঘর-বাড়ি দেখতে এসে পছন্দ হয়নি। এতে নাহিদের অভিভাবকরা তাকে গত দু’দিন আগে অন্যত্র বিবাহ করায়। এতে অভিমান করে তানিয়া ঘরে থাকা কীটনাশক পান করে নিজেকে শেষ করে দেয়ার পথ বেছে নেয়। 

    কলাপাড়া থানার ওসি তদন্ত মো.আসাদুর রহমান জানান, লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। তবে থানায় ইউ.ডি মামলা হয়েছে।
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ