ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • বাকেরগঞ্জের রঙ্গশ্রী ইউপি সদস্য দুমকিতে ইয়াবাসহ গ্রেফতার

    বাকেরগঞ্জের রঙ্গশ্রী ইউপি সদস্য দুমকিতে ইয়াবাসহ গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাকেরগঞ্জের রঙ্গশ্রী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য গোলাম মোস্তফাকে দুমকি থানা পুলিশ গ্রেফতার করেছে। এসময় তার সাথে থাকা ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (২৬ মে) রাত পৌনে দশটায় দুমকি থানার এস আই উত্তম কুমার ভাট তাকে গ্রেফতার করেন।

    তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোলাম মোস্তফাকে পায়রা সেতুর উত্তর প্রান্তের একটি অটোরিক্সার ভেতর থেকে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।

    দুমকি থানা অফিসার ইনচার্জ মোঃ আবদুস সালাম ইউপি সদস্য গোলাম মোস্তফাকে গ্রেফতারের সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ এর ১ ও ২৪ এর ক ধারায় মামলা রুজু হয়েছে। মামলা নং-১১।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ