ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • মঠবাড়িয়ায় ইউনিয়ন পরিষদের ভবন দখল , উদ্ধারের দাবিতে মানববন্ধন

    মঠবাড়িয়ায় ইউনিয়ন পরিষদের ভবন দখল , উদ্ধারের দাবিতে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার হলতা গুলিশাখালী ইউনিয়নের সাব-অফিস দখল করে নিয়েছে প্রভাবশালী একটি পরিবার। এ ঘটনায় ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এদিকে ওই ভবন উদ্ধারের দাবিতে এলকাবাসি শুক্রবার সকালে টিয়ারখালী বাজারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন।

    এসময় টিয়ারখালী বাজার ব্যবস্থাপণা কমিটির সদস্য সচিব এনামুল হক খোকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন, স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন নিজাম, ওয়ার্ড আ‘লীগ সাধারণ সম্পাদক মিজানুর রহমান মামুন, কৃষকলীগ সভাপতি অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. কামাল হোসেন প্রমূখ।

    এদিকে গত ২৪ মে মঙ্গলবার দিন-দুপুরে ওই ভবনের তালা ভেঙে দখল করে নেয়ার ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যান রিয়াজুল আলম ঝনো লক্ষণা গ্রামের প্রভাবশালী আনোয়ার হোসেন মঞ্জুর মেয়ে নিপা বেগম, দিপা বেগম, শিফা বেগম ও তার স্ত্রী হামিদা বেগমসহ অজ্ঞাত ৩ জনের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় লিখিত অভিযোগ দেন।

    অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৬১ সাল থেকে হলতা গুলিশাখালী ইউনিয়নের টিয়ারখালী বাজারে ৩ কাঠা জমির ওপর সরকারি অর্থে নির্মিত ওই ভবনটি সাব-অফিস হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। ভবনটিতে গ্রাম্য আদালত, পোষ্ট অফিস, আনসার ভিডিপি, কৃষি সমবায় সমিতি, মহিলা সমিতি, মুক্তিযোদ্ধা পাঠাগারসহ বিভিন্ন দাপ্তরিক কার্যক্রম চলমান রয়েছে। ২৪ মে মঙ্গলবার বিকেলে প্রভাবশালী পরিবারটি এ ভবনটি জোর পূর্বক দখল করে নেয়। এসময় সকল দপ্তরের গুরুপ্তপূর্ন মালামাল ও বঙ্গবন্ধু এবং প্রধানমন্ত্রীর ছবি সরিয়ে ফেলে।

    বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন বলেন, ওই পরিবারটি স্বাধীনতা বিরোধী। তাই বঙ্গবন্ধু এবং প্রধানমন্ত্রীর ছবিকে তারা অসম্মান করেছে।

    অভিযুক্ত নিপা বেগম এ সম্পত্তি তার পিতার ক্রয়কৃত বলে দাবী করেন।

    মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, নিপা বেগম ওই জমি পৈত্রিক বলে দাবি করেছেন। সেটা যাচাই করে পরবর্তি ব্যবস্থা নেয়া হবে।

    স্থানীয় ইউপি চেয়ারম্যান রিয়াজুল আলম ঝনো বলেন, গত ২৪ মে থানায় লিখিত অভিযোগ দিলেও প্রশাসন কোন ব্যবস্থা নেয়নি। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাখাওয়াত জামিল সৈকত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দখলকারিরা ফৌজদারী অপরাধ করেছে। তাদের অনুকুলে বৈধ কোন কাগজ থাকলে পর্যালোচনা করে ব্যবস্থা নেয়া হবে।
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ