ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • নেশাগ্রস্থ ছেলেকে পুলিশে দিল বাবা

    নেশাগ্রস্থ ছেলেকে পুলিশে দিল বাবা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ছেলের নির্যাতন সইতে না পেরে বিচার চেয়ে পুলিশের সামনে কাঁদলেন পিতা অমল চন্দ্র শিল (৬০)। নেশাগ্রস্থ ছেলে অমিত (২৫) কে পুলিশে সোপর্দ করলেন বাবা। 

    শুক্রবার দুপুরে উপজেরার ইন্দুরকানী বাজরে এ ঘটনা ঘটে। পিতা অমল চন্দ্র ও ছেলে অমিত একই দোকানে নরসুন্দরের কাজ করেন। কিন্তু নেশাগ্রস্ত ছেলে সামান্য কারণে পিতা-মাতাকে মারধর ও নির্যাতন করে।

    শুক্রবার বাজারে দিন ছেলে অমিতকে তার বাবা দোকানে কাজ করতে বললে সে রাগে চাকু নিয়ে নিজের বাবাকে হত্যা করতে চায় এবং তাকে গলা ধাক্কা দিয়ে দোকান থেকে বের করে দেয়। বিষয়টি বাজারে ছড়িয়ে পড়লে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। বাবা অমল চন্দ্র নিরুপায় হয়ে পুলিশের সামনে ছেলে অমিতের নির্যাতনের বর্ণনা দিয়ে অঝোড়ে কাঁদলেন। এবং তিনি লিখিত অভিযোগ দিয়ে পুলিশের হাতে তুলে দেন ছেলেকে।
    বাবা আমলচন্দ্রের কাছে তার ছেলের নির্যাতনের বিষয় জানতে চাইলে তিনি নির্যাতনের বর্ণণা দিয়ে কেঁদে ফেলেন।  তিনি বলেন ছেলের নির্যাতন থেকে আমিও আমার স্ত্রী বাঁচতে চাই।
     ইন্দুরকানী থানার ওসি মো. এনামুল হক জানান, নেশাগ্রস্থ ছেলের নির্যাতনের শিকার পিতা নির্যাতন সইতে না পেরে তার ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছে। এ ব্যাপরে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। তাকে সংশোধনের জন্য বরিশাল মাদক নিরাময় কেন্দ্রে পাঠানো হবে।
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ