ঢাকা শুক্রবার, ২০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • মেঘনায় জেলেদের ট্রলারে বজ্রপাত: আহত ৩

    মেঘনায় জেলেদের ট্রলারে বজ্রপাত: আহত ৩
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার মনপুরায় মেঘনায় ইলিশ শিকারের সময় জেলে ট্রলারে বজ্রপাত পড়ে ৩ জেলে আহত হয়েছে। এসময়  বজ্রপাতের আঘাতে ৩ জেলে নদীতে পড়ে যায়। পরে জেলেদের উদ্ধার করে প্রথমে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। কিন্তু জেলেদের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষনিক ভোলা হাসপাতালে পাঠানো হয়।

    ঘটনাটি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জাহিদুজ্জামান ও ওই জেলেদের আড়তদার সাবিত বেপারি।

    শুক্রবার বিকেল ৪ টায় উপজেলার নতুন ইউনিয়ন ৫নং কলাতলী সংলগ্ন মেঘনায় নিজাম উদ্দিন মাঝির মাছ ধরার ট্রলারে এই ঘটনা ঘটে।

    আহত মাঝিরা হলেন, ট্রলারের মাঝি নিজাম উদ্দিন (২৫), জেলে সাইফুল (১৬) ও জেলে অনিক দাস (১০)। এদের সবার বাড়ি উপজেলার নতুন ইউনিয়ন ৫ নং কলাতলীর অফিস খালে।

    এই ব্যাপারে ওই জেলেদের আড়তদার সাবিত বেপারি জানান, বজ্রপাতের আঘাতে আহত তিন জেলে নদীতে পড়ে যায়। পরে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু জেলেদের অবস্থা আশংকাজনক হওয়ায় ভোলা হাসপাতালে নেওয়া হয়।

    এই ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জাহিদুজ্জামান জানান, বজ্রপাতের আঘাতে গুরুত্বর আহত ৩ জেলেকে উন্নত চিকিৎসার জন্য ভোলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ