ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • তালা ভেঙে ইউনিয়ন পরিষদের ভবন দখল!

    তালা ভেঙে ইউনিয়ন পরিষদের ভবন দখল!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভবনের তালা ভেঙে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার হলতা গুলিশাখালী ইউনিয়নের সাব-অফিস দখল করে নিয়েছে প্রভাবশালী একটি পরিবার। এ ঘটনায় ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। 


    এদিকে ওই ভবন উদ্ধারের দাবিতে এলাকাবাসী শুক্রবার সকালে টিয়ারখালী বাজারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন।

    জানা যায়, গত মঙ্গলবার দিন-দুপুরে ওই ভবনের তালা ভেঙে দখল করে নেওয়ার ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যান রিয়াজুল আলম ঝনো লক্ষণা গ্রামের প্রভাবশালী আনোয়ার হোসেন মঞ্জুর মেয়ে নিপা বেগম, দিপা বেগম, শিফা বেগম ও তার স্ত্রী হামিদা বেগমসহ অজ্ঞাত ৩ জনের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় লিখিত অভিযোগ দেন।

    অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৬১ সাল থেকে হলতা গুলিশাখালী ইউনিয়নের টিয়ারখালী বাজারে ৩ কাঠা জমির ওপর সরকারি অর্থে নির্মিত ওই ভবনটি সাব-অফিস হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। ভবনটিতে গ্রাম্য আদালত, পোস্ট অফিস, আনসার ভিডিপি, কৃষি সমবায় সমিতি, মহিলা সমিতি, মুক্তিযোদ্ধা পাঠাগারসহ বিভিন্ন দাপ্তরিক কার্যক্রম চলমান রয়েছে। গত মঙ্গলবার বিকালে প্রভাবশালী পরিবারটি এ ভবনটি জোরপূর্বক দখল করে নেয়। এসময় সব দপ্তরের গুরুত্বপূর্ন মালামাল ও বঙ্গবন্ধু এবং প্রধানমন্ত্রীর ছবি সরিয়ে ফেলে।

    মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন বলেন, ওই পরিবারটি স্বাধীনতা বিরোধী। তাই বঙ্গবন্ধু এবং প্রধানমন্ত্রীর ছবিকে তারা অসম্মান করেছে।

    এ বিষয়ে অভিযুক্ত নিপা বেগম দাবি করেন, এ সম্পত্তি তার পিতার ক্রয় করা। 

    মঠবাড়িয়া থানার ওসি নূরুল ইসলাম বাদল অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, নিপা বেগম ওই জমি পৈতৃক বলে দাবি করেছেন। সেটি যাচাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

    স্থানীয় ইউপি চেয়ারম্যান রিয়াজুল আলম ঝনো বলেন, গত মঙ্গলবার থানায় লিখিত অভিযোগ দিলেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি।

    উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাখাওয়াত জামিল সৈকত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দখলকারীরা ফৌজদারি অপরাধ করেছে। তাদের অনুকূলে বৈধ কোনো কাগজ থাকলে পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ