ঢাকা শুক্রবার, ২০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • লালমোহনে আ’লীগের ৪ বিদ্রোহী প্রার্থী বহিষ্কার

    লালমোহনে আ’লীগের ৪ বিদ্রোহী প্রার্থী বহিষ্কার
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার লালমোহনে দলীয় নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নেয়ায় চার আওয়ামী লীগ নেতাকে বহিষ্কার করা হয়েছে।

    বৃহস্পতিবার লালমোহন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুন্নবী চৌধুরী শাওন (এমপি) ও সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের বহিষ্কার করা হয়।


     বহিষ্কৃতরা হলেন- ২নং কালমা ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী উপজেলা শ্রমিকলীগের সভাপতি জাকির হোসেন পঞ্চায়েত ও ৮নং রমাগঞ্জ ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী রমাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন, রমাগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. মোসলেউদ্দিন লিটন ও উপজেলা আওয়ামী লীগের সহ-দফতর সম্পাদক মো. আনোয়ার রাব্বি।

    লালমোহন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ