ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • সৈকতে গোসলে নেমে পর্যটক নিখোঁজ 

    সৈকতে গোসলে নেমে পর্যটক নিখোঁজ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কুয়াকাটা সমুদ্র সৈকতে সাঁতার কাটতে নেমে নিখোঁজ হয়েছেন ফিরোজ শিকদার নামের এক পর্যটক। শুক্রবার দুপুর ১২টার দিকে সৈকতের জিরো পয়েন্টে নেমে নিখোঁজ হন তিনি। 

    নিখোঁজ পর্যটক ফিরোজ গলাচিপা উপজেলার আমখোলা ইউপির মৃত মিলন সিকদারের ছেলে। তিনি পেশায় একজন গার্মেন্টস ব্যবসায়ী।


    জানা যায়, বৃহস্পতিবার  সন্ধ্যায় ছয় বন্ধুকে নিয়ে কুয়াকাটায় বেড়াতে এসে হোটেল রয়েল প্যালেসে উঠেন ফিরোজ। পরে আজ দুপুরে বন্ধুদের নিয়ে সৈকতের জিরো পয়েন্টে সাতার কাটতে নামেন। এ সময় গোসল শেষে সবাই তীরে উঠে এলেও নিখোঁজ থাকেন তিনি ।

    কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের সহকারী পুলিশ সুপার আবদুল খালেক জানান, এরই মধ্যে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়েছে। ফিরোজ সিকদারকে উদ্ধারে ট্যুরিস্ট পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।

    কলাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ ইলিয়াস জানান, পর্যটক নিখোঁজের খবর শুনেছি। ঘটনাস্থলে আমাদের ডুবুরি দল পাঠানো হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ