ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য
  • মাংকিপক্সের বিরুদ্ধে গণটিকার প্রয়োজন নেই: ডব্লিউএইচও

    মাংকিপক্সের বিরুদ্ধে গণটিকার প্রয়োজন নেই: ডব্লিউএইচও
    স্মলপক্সের টিকা মাংকিপক্সের বিরুদ্ধে ৮৫ শতাংশ কার্যকর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-এর কর্মকর্তারা জানিয়েছেন, মাংকিপক্সের বিরুদ্ধে গণটিকার প্রয়োজন নেই। তবে তারা আহ্বান জানিয়েছেন, এটির বিস্তার ছড়িয়ে পড়া ঠেকাতে উদ্যোগ জোরদার করতে হবে। শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

    ডব্লিউএইচও’র বৈশ্বিক সংক্রামক ঝুঁকি প্রস্তুতি বিষয়ক পরিচালক সিলভি ব্রায়ান্ড বলেন, আমরা মনে করি যদি আমরা সঠিক পদক্ষেপ গ্রহণ করতে পারি তাহলে এটিকে সহজে নিয়ন্ত্রণ করা যাবে।


    জেনেভায় জাতিসংঘের স্বাস্থ্য সংস্থাটির বার্ষিক সমাবেশে সদস্য রাষ্ট্রগুলোর প্রতি এক টেকনিক্যালয় ব্রিফিংয়ে ব্রায়ান্ড জানান, দ্রুত শনাক্ত ও আক্রান্তদের আইসোলেশনে রাখা এবং আক্রান্তের সংস্পর্শে আসা মানুষদের চিহ্নিত করা ভাইরাসটির বিস্তার ঠেকানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।


    ব্রায়ান্ড আরও বলেছেন, সদস্য রাষ্ট্রগুলোর উচিত প্রথম প্রজন্মের স্মলপক্স টিকার তথ্য বিনিময় করা, যা মাংকিপক্সের বিরুদ্ধে কার্যকর হতে পারে।

    তিনি বলেন, বিশ্বে এই টিকার কত সংখ্যক ডোজ বিদ্যমান আছে তা নিশ্চিতভাবে আমাদের জানা নেই। তাই আমরা দেশগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি ডব্লিউএইচওকে তাদের মজুত সম্পর্কে জানানোর জন্য।


    মাংকিপক্স একটি মৃদু ভাইরাসজনিত সংক্রমণ। আফ্রিকার বেশ কয়েকটি দেশে রোগটি স্থানীয় (এনডেমিক)। তবে সম্প্রতি ইউরোপ, মধ্যপ্রাচ্য ও উত্তর আমেরিকাসহ নন-এনডেমিক বিভিন্ন দেশে রোগটিতে আক্রান্ত শনাক্ত হচ্ছে। মে মাসের শুরু থেকে এখন পর্যন্ত ২০ টি দেশে অন্তত ৩০০ জন আক্রান্ত শনাক্ত হয়েছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ