ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • বাংলাদেশে আসছে বিশ্বকাপ ট্রফি

    বাংলাদেশে আসছে বিশ্বকাপ ট্রফি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রায় ৯ বছর পর আগামী ৮ জুন দেড় দিনের জন্য বাংলাদেশে প্রদর্শনীর জন্য থাকবে এ শিরোপা। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কাছে যাবার পর রাজধানীর আর্মি স্টেডিয়ামে এক জমকালো অনুষ্ঠানের মধ্যদিয়ে উন্মোচন করা হবে সোনালি সেই ট্রফি। যেখানে ট্রফির সঙ্গে ছবি তুলতে পারবেন সাধারণ দর্শকরাও।

    এর আগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও বাফুফের সঙ্গে বৈঠক করে স্মারক উপহারও দিয়েছে বিশ্বকাপের স্পন্সর প্রতিষ্ঠান কোকাকোলা।

    ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, ভারত-পাকিস্তান বাদ দিয়ে এবার আমাদের দেশেই আসছে বিশ্বকাপ ট্রফি। আমরা খুব ভাগ্যবান। ৮ তারিখ সকালে আসবে ট্রফিটি।

    খেলাধুলার শান্তির বার্তা ছড়িয়ে দেয়ার লক্ষ্যে বিশ্বকাপ ট্রফির এ যাত্রা শুরু হয়েছে। গত ১২ মে কাতার বিশ্বকাপের ট্রফি উন্মোচনের মাধ্যমে শুরু হয়েছে এ কার্যক্রম।

    এ নিয়ে পঞ্চমবারের মতো বিশ্বকাপ ট্রফি বিশ্ব ভ্রমণে বের হয়েছে। এবার ৫১টি দেশে ঘুরবে এ ট্রফি। এর আগে ২০১৩ সালের ডিসেম্বরে দুদিনের জন্য বাংলাদেশে এসেছিল বিশ্বকাপ ট্রফি। সেবার র‍্যাডিসন ব্লু হোটেলে রেখে জনসাধারণের জন্য করা হয়েছিলো বিশ্বকাপ ট্রফির প্রদর্শনী।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ