ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • মাগুরায় ভারত ফেরত ৩ জনের শরীরে করোনা শনাক্ত

    মাগুরায় ভারত ফেরত ৩ জনের শরীরে করোনা শনাক্ত
    ছবি : প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মাগুরায় ভারত ফেরত ৯৭ বাংলাদেশি নাগরিকের মধ্যে ৬৭ জনের নমুনা পরীক্ষায় তিনজনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের সদর হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে।

    সিভিল সার্জন ডাক্তার শহীদুল্লাহ দেওয়ান জানান, গত ৮ মে এবং ৯ মে রাতে ৯৭ বাংলাদেশি নাগরিক ভারতীয় ইমিগ্রেশন পার হয়ে বেনাপোল আসেন। যারা মাগুরা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। পরে বেনাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থায় তাদের প্রশাসনের মাধ্যমে মাগুরা স্বাস্থ্য বিভাগের কাছে হস্তান্তর করে।

    স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের যৌথ উদ্যোগে শহরে হোটেলে থাকার ব্যবস্থা করা হয়। হোটেলে অবস্থানরতদের গত ১৮ মে ৬৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য যশোর পাঠানো হয়। যাদের মধ্যে ৩ জনের শরীরে করোনা পজিটিভ এসেছে। আক্রান্ত ৩ জনের মধ্যে পুরুষ দুইজন একজন নারী। তাদের বয়স ২৫ থেকে ৫০ বছর।
    সিভিল সার্জন আরও জানান, আক্রান্তদের মাগুরা সদর হাসপাতালের আইসোলেশন সেন্টারে রাখা হয়েছে। বাকিদের পরীক্ষার ফলাফল দ্রুত পাওয়া যাবে। তবে করোনা আক্রান্তদের শরীরে ভারতীয় ভেরিয়েন্ট আছে কি না, তা জানতে আরো ৪০ থেকে ৭২ ঘণ্টা লাগবে বলে তিনি জানান।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ