ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • মঠবাড়িয়ায় ঘূর্ণিঝড়ে শতাধিক বসতঘর বিধ্বস্ত

    মঠবাড়িয়ায় ঘূর্ণিঝড়ে শতাধিক বসতঘর বিধ্বস্ত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় শুক্রবারের ঘূর্ণিঝড়ে কমপক্ষে শতাধিক বসতঘর বিধ্বস্ত হয়েছে। বহু গাছপালা ভেঙে পড়েছে। ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলার বড়মাছুয়া, বেতমোর রাজপাড়া, সাপলেজা, আমড়াগাছিয়া, মঠবাড়িয়া সদর ইউনিয়ন ও ধানীসাফা ইউনিয়নে বেশি ক্ষতি হওয়ার খবর পাওয়া গেছে। 

    জানাগেছে, উপজেলার বেতমোর রাজপাড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড পূর্ব রাজপাড়া গ্রামের মৃত হামেজ উদ্দিন হাওলাদারের ছেলে বাদল হাওলাদার ও রত্তন হাওলাদারের ছেলে বেল্লাল হাওলাদারের বসতঘর দুটি গাছের চাপা পড়ে সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। মঠবাড়িয়া সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ড উত্তর মিঠাখালী গ্রামের দিনমজুর আঃ সালাম, কৃষক কাঞ্চন ফরাজী, দিনমজুর মামুন মোল্লা, ইউসুফ গাজী, নয়া মিস্ত্রী, দিনমজুর নিয়াজ ফরাজীর বসতঘর গাছের চাপা পড়ে বিধ্বস্ত হয়েছে। 

    বড় মাছুয়া ইউনিয়নের উত্তর বড় মাছুয়া গ্রামের ছবুর বেপারীর বসতঘর, ফজলু আকনের ছেলে জামাল আকনের বসতঘর, ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক নুরুল আমীনের বসতঘর, উত্তর বড় মাছুয়া গ্রামের জালাল গাজীর স্ত্রী খোদেজা বেগমের গরু মারা গেছে। সাফা ইউনিয়নের দক্ষিণ পাতাকাটা গ্রামের নুর আলমের বসতঘরটি ঘূর্ণিঝড়ে উড়িয়ে নিয়ে পাশে ফেলে দেয়। 

    বড় মাছুয়া ফেরিঘাটে ব্যাপক ক্ষতি হয়েছে। নোঙর বারবিকিউ পয়েন্টে ক্ষতি হয়েছে। এছাড়া উপজেলার সকল ইউনিয়নের গাছপালা ও ফসলের কম বেশি ক্ষতি হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা উর্মি ভৌমিক ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার শনিবার দুপুরে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ