ঢাকা শুক্রবার, ২০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ভোলায় ২৮ লাখ টাকার নিষিদ্ধ জাল ধ্বংস

    ভোলায় ২৮ লাখ টাকার নিষিদ্ধ জাল ধ্বংস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার তেতুঁলিয়া নদীতে অভিযান চালিয়ে প্রায় ২৮ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে কোস্টগার্ড।

    শনিবার (২৮ মে) বিকেলে উপজেলা সদরের বাঘমারা এলাকার নদী থেকে এসব অবৈধ জাল জব্দ করা হয়।

    জব্দকৃত জালের মধ্যে ২৫টি বেহুন্দি জাল, ৩০ হাজার সিটার পাই জাল ও এক হাজার মিটার মশারি জাল রয়েছে। এসব জালের মূল্য ২৭ লাখ ৮৫ হাজার টাকা।

    কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা (বিএন) কে এম শফিউল কিঞ্জলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

    এতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি টিম অভিযান চালায়। এ সময় তেতুঁলিয়া নদীর বাঘমারা পয়েন্ট থেকে অবৈধ সেসব জাল জব্দ করা হয়। পরে মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে ওইসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোস্টগার্ড দক্ষিণ জোনের এ অভিযান অব্যাহত রয়েছে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ