ঢাকা শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী দুই শতাধিক ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ  রহমতের দশকে আত্মশুদ্ধির ডাক: আজ দ্বিতীয়  ভাঙনের কবলে বরগুনার পর্যটনস্পট শুভসন্ধ্যা সমুদ্র সৈকত নকলের মতোই শিক্ষাঙ্গন হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত: শিক্ষামন্ত্রী দিনে ৬ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশ দাবি আদায় বা আন্দোলনের নামে জনদুর্ভোগ সহ্য করা হবে না যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়লো বিধি-বিধানের বাইরে কোনো কিছু বাস্তবায়ন করতে দেবো না: তথ্যমন্ত্রী  ঈদের আগেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড
  • জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে মহানগর বিএনপির কর্মসূচি ঘোষণা

    জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে মহানগর বিএনপির কর্মসূচি ঘোষণা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ৬ দিন ব্যাপি কর্মসূচি গ্রহন করেছে মহানগর বিএনপি। রোববার দুপুরে মহানগর বিএনপির আহবায়ক কমিটির দপ্তরের দায়িত্ব প্রাপ্ত সদস্য মো. জাহিদুর রহমান রিপন সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তীতে এক এ তথ্য জানা গেছে। 

    বিজ্ঞপ্তীতে উল্লেখ করা হয়, বিএপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন লক্ষে মহানগর, ওয়ার্ড, অঙ্গ- সহযোগী সংগঠন ৬ দিন ব্যাপি কর্মসূচি গ্রহন করা হয়েছে। এ উপলক্ষে  আজ ২৯ মে সন্ধ্যায় দলীয় কার্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাষন প্রচার করা হবে। ৩১ মে তাঁর রুহেুর মাগফিরাত কামনায় সকাল থেকে দলীয় কার্যালয় কোরআন তেলওয়াত, দলীয় পতাকা অর্ধনমিত ও কালো ব্যাচ ধারন করা হবে। 

    এছাড়া ঐ দিন বিকেল ৪ টায় দলীয় কার্যালয়ের সন্মুখে  আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হবে। ৩১ মে থেকে ৩ জুন পর্যন্ত পর্যায়ক্রমে প্রতিটি ওর্য়াডে বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের উদ্যোগে দোয়া মোনাজাতও খাবার বিতরণ করা হবে। ৬দিন ব্যাপি এই কর্মসূচি সফল করা লক্ষে মহানগর, ওয়ার্ড, অঙ্গ- সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মিদের অনুরোধ জানিয়েছেন মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জমান খান ফারুক ও সদস্য সচিব এ্যাড. মীর জাহিদুল কবির জাহিদ। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ