ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • ভান্ডারিয়ায় দুই দিন ব্যাপী  শিশু মেলা শুরু

    ভান্ডারিয়ায় দুই দিন ব্যাপী  শিশু মেলা শুরু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুর জেলা তথ্য অধিদপ্তরের আয়োজনে ভান্ডারিয়া উপজেলা প্রশাসনের সহযোগিতায়  উপজেলা পরিষদ চত্বরে রোববার (২৯মে) দুই দিন ব্যপি শিশু মেলা -২০২২ শুরু হয়েছে। শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম শীর্ষক প্রকল্পের অধীনে শিশু ও নারীদের সম্পৃক্তকরণ এবং সচেতনতাসৃষ্টির লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়। 

    এ উপলক্ষে রোববার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যলি বের করে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়। পরে উপজেলা অডিটরিয়ামে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের দশটি স্কুলের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ বিভিন্ন স্তরের মানুষের অংশগ্রহনে এক আলোচনা সভা, সঙ্গীতানুষ্ঠান, চিত্রাংকন প্রতিযোগিতা,কবিতা আবৃত্তি,রচনা প্রতিযোগিতা ও চলচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। 

    আলোচনা সভায় পিরোজপুর জেলা তথ্য অফিসের উপ পরিচালক মো. শাহ আলমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার মো. তারিকুল ইসলাম, জেলা তথ্য অফিসার মো. গোলাম মোস্তফা, ভান্ডারিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল ওহাব,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডাঃ আহমদ শফি,উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার মো. নজরুল ইসলাম প্রমুখ। 

    সভায় বক্তারা বলেন, আজকের শিশু ই আগামীদিনের ভবিষ্যৎ। শিশুদের উজ্জল ও সুন্দর ভবিষ্যতের জন্য সরকার বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহন করে থাকে। তাই তাদের মানসিক বিকাশে এই মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান তারা। পরে  দুই দিন ব্যপি শিশু মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসনের ঐ কর্মকর্তা। মেলায় অংশ নেয়া দশটি স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ