ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বাসভাড়া বাড়লো কিলোমিটারপ্রতি ১৭ পয়সা এইচএসসি পরীক্ষার ফল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী বাউফলে পরপর চারটি ককটেল বিস্ফোরণে জনমনে আতঙ্ক যশোরে প্রায় আড়াই হাজার বোতল উনকোরেক্সের চালান নিয়ে বরিশালের হেমায়েত সহযোগীসহ গ্রেফতার   খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী হত্যা মামলার আসামি পিরোজপুরে গ্রেফতার  
  • ঝালকাঠিতে বিদেশি মদ রাখার দায়ে চার জনকে পাঁচ বছর কারাদন্ড

    ঝালকাঠিতে বিদেশি মদ রাখার দায়ে চার জনকে পাঁচ বছর কারাদন্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিদেশী মদ রাখার দায়ে চার জনকে পাঁচ বছর করে সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের দশ হাজার টাকা জরিমানা করা হয়। টাকা পরিশোধ না করলে আরো তিন মাসের কারাদন্ড দেওয়া হয়।

    রবিবার দুপুরে ঝালকাঠির বিশেষ ট্রাইবুনাল-৩ আদালতের বিচারক মো. সাইফুল আলম এ রায় ঘোষণা করেন। দন্ড প্রাপ্ত মিলন কুমার দাস (৪০) ও তরিকুল ইসলাম মিঠু (৪০) রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। অপর দুই সাজাপ্রাপ্ত আব্দুর রাজ্জাক খলিফা (৩৭) ও লাবলু চৌধুরী লাবু (৫০) পলাতক রয়েছেন।

    মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ৭ জুলাই ঝালকাঠি শহরের স্টেশন রোডের মেহেদী হাসানের ভবনের সিড়ির নীচ থেকে এক লিটার বিদেশী মদসহ ঝালকাঠি থানার পুলিশ চারজনকে গ্রেপ্তার করে। 

    ঘটনায় ঝালকাঠি থানার উপপরিদর্শক এ বি এম কামরুজ্জামান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে এসআই মোজ্জাম্মেল হক ২০১৭ সালের ৬ আগস্ট আদালতে অভিযোগপত্র দেন। আদালত ৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে রায় ঘোষণা করেন।

    সাজাপ্রাপ্ত মিলন কুমার দাস শহরের আখড়াবাড়ি, আব্দুর রাজ্জাক খলিফা পূর্বচাঁদকাঠি, তরিকুল ইসলাম মিঠু বিকনা ও মো. লাবলু চৌধুরী শহরের কামারপট্টি এলাকার বাসিন্দা।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ