ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বাসভাড়া বাড়লো কিলোমিটারপ্রতি ১৭ পয়সা এইচএসসি পরীক্ষার ফল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী বাউফলে পরপর চারটি ককটেল বিস্ফোরণে জনমনে আতঙ্ক যশোরে প্রায় আড়াই হাজার বোতল উনকোরেক্সের চালান নিয়ে বরিশালের হেমায়েত সহযোগীসহ গ্রেফতার   খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী হত্যা মামলার আসামি পিরোজপুরে গ্রেফতার  
  • ঝালকাঠিতে অবৈধ ৮টি ডায়াগণস্টিক সেন্টার ও একটি ক্লিনিক বন্ধ ঘোষণা

    ঝালকাঠিতে অবৈধ ৮টি ডায়াগণস্টিক সেন্টার ও একটি ক্লিনিক বন্ধ ঘোষণা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে অভিযান চালিয়ে অবৈধ ৮টি ডায়াগণস্টিক সেন্টার ও ক্লিনিক বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

    রবিবার দিনভর জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ হাছানের নেতৃত্বে এসব ডায়াগণস্টিক সেন্টার ও একটি ক্লিনিক সিলগালা করে দেওয়া হয়।

    এসব ডায়াগণস্টিক সেন্টার ও ক্লিনিকের বিরুদ্ধে লাইসেন্স নবায়ন এবং অন্যান্য প্রয়োজনীয় শর্তাবলী প্রতিপালন না করার অভিযোগ রয়েছে। এ সময় একটি ক্লিনিককে দশ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত আরো দশটি ডায়াগণস্টিক সেন্টারের মালিককে ৭ থেকে ৩০ দিনের বিভিন্ন মেয়াদ বেধে দিয়ে প্রয়োজনীয় শর্তাবলী পূরণের নির্দেশ দেন। নির্ধারিত সময়ের মধ্যে শর্তাবলী পূরণ করতে না পারলে এগুলোও বন্ধ করা হবে বলেও জানায় সিভিল সার্জন ডা. মো. শিহাব উদ্দিন।

    ঝালকাঠির সিভিল সার্জন ডা. মো. শিহাব উদ্দিন জানান, ঝালকাঠি জেলায় ২৮টি ডায়াগণস্টিক সেন্টার ও ক্লিনিক রয়েছে। সবগুলোতে অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যে অবৈধ ঝালকাঠি সদর হাসপাতাল এলাকায় ইবনেসিনা ডায়াগণস্টিক সেন্টার ও ক্লিনিক ও বরিশাল ক্লিনিক বন্ধ করে সিলগালা করে দেওয়া হয়। এদিকে রাজাপুরে দুইটি ও কাঁঠালিয়ায় চারটি ডায়াগণস্টিক সেন্টার ও ক্লিনিক বন্ধ করে দেয়া হয়েছে। 


     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ