ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য
  • পাকিস্তানে নির্বাচনের সময় ঘোষণা

    পাকিস্তানে নির্বাচনের সময় ঘোষণা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তানের আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৩ সালের আগস্টে। রোববার (২৯ মে) রাজধানী ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের পরবর্তী নির্বাচনের এই সময় ঘোষণা করেন দেশটির তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব।

    ভারতীয় গণমাধ্যম এএনআইয়ের এক প্রতিবেদনে জানা যায়, রোববার রাজধানী ইসলামাবাদে পাকিস্তানের আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন-শৃঙ্খলা বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে এক বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে।

    এছাড়াও আইন করে পূর্ব অনুমতি ছাড়া রাজধানী ইসলাবাদে যেকোনো রাজনৈতিক দলের মিছিল-সমাবেশও নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

    এদিকে পরবর্তী নির্বাচনের আগ পর্যন্ত দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান বিরোধী নেতা ইমরান খানের সঙ্গে কোনো প্রকারের সংলাপ বা বোঝাপড়ায় যাবে না বলেও জানিয়েছে শাহবাজ খানের নেতৃত্বাধীন বর্তমান ক্ষমতাসীন জোট সরকার।

    রোববারের সংবাদ সম্মেলনে ইমরান খানের উদ্দেশ্যে মরিয়ম আওরঙ্গজেব বলেন, আপনার সঙ্গে আমরা কোনো ধরণের আলোচনায় যেতে চাই না, যেহেতু আপনি নির্বাচনের সময় জানতে চেয়েছিলেন, তাই বলে রাখছি, মনোযোগ দিয়ে শুনুন এবং লিখে রাখুন, দেশে আগামী পার্লামেন্টারি নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৩ সালের আগস্ট মাসে।

    ইমরান খানের সঙ্গে আলোচনায় না যাওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, যখন আমরা আপনার সঙ্গে কোভিড মহামারি, দেশের অর্থনীতি, জঙ্গি তৎপরতা ও জাতীয় নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে কথা বলতে চেয়েছি, তখন আপনি বলেছেন, আমাদেরকে কোনো এনআরও (ন্যাশনাল রিকনসিলিয়েশন অর্ডিন্যান্স) দেয়া হবে না। এখন আমরা বলছি, আপনাকেও আমরা কোনো এনআরও দেবো না।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ