ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • কাউখালীতে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে আলোচনা সভা অনুষ্ঠিত 

     কাউখালীতে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে আলোচনা সভা অনুষ্ঠিত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের  ৪১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে কাউখালী উপজেলা বিএনপির উদ্যোগে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে ছিলে সোমবার সকালে উত্তর বাজার দলীয় কার্যালয়ে দলীয় ও কালো পতাকা উত্তোলন কোরআন খতম  আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান। 

    উপজেলা বিএনপির সভাপতি এস,এম আহসান কবীর এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক এইচ.এম দ্বীন মোহাম্মদ। 

    অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএপির সহ-সভাপতি শাহ ইমরান ফারুক, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক মনিরুজ্জামান মিয়া, যুগ্ম সাধারন সম্পাদক বদরুদ্দোজা মিয়া, সাংগঠনিক সম্পাদক জিয়াউল হাসান নিক্সন, জেলা যুবদলের সদস্য শারিফুল আজম সোহেল, দপ্তর সম্পাদক গিয়াস উদ্দিন অলি, সহ-দপ্তর সম্পাদক তারিকুল ইসলাম পান্নু, ছাত্রদলের আহবায়ক আল মাহমুদ সুমন, সদস্য সচিব সোয়াইব সিদ্দিকি, যুবদল সভাপতি সায়েম উদ্দিন তালুকদার, সাধারন সম্পাদক আসাদুজ্জামান মামুন, যুগ্ম সাধারন সম্পাদক মঞ্জুরুল কবির পেয়ারু, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহিদুর রহমান ফিরোজ, সদস্য সচিব রাকিব তালুকদার সহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। 

    আলোচনা সভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট এর স্মৃতি চারণ করেন এবং দেশ উন্নয়নে তার অবদান ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক হিসাবে তাঁকে আখ্যায়িত করেন। মিলাদ ও দোয়া অনুষ্ঠান শেষে তাবারক বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম রফিক। 
     


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ