ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • কাউখালীতে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

    কাউখালীতে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের কাউখালীতে ‘‘মাদক ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে করণীয়’’ শীর্ষক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত। সোমবার সকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে মানবাধিকার সংস্থা নাগরিক উদ্যোগ এর আয়োজনে ‘‘মাদক ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে করণীয়’’ শীর্ষক অ্যাডভোকেসি সভায় উপজেলা নাগরিক অধিকার দলের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা। 

    অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন  চিরাপাড়া ইউপি চেয়ারম্যান লাইকুজ্জামান মিন্টু, শিয়ালকাঠি ইউপি চেয়ারম্যান সিকদার মো. দেলোয়ার হোসেন, সয়না ইউপি চেয়ারম্যান আবু সাঈদ, সাবেক ইউপি চেয়ারম্যান ও নাগরিক অধিকার দলের সয়না ইউনিয়নের সভাপতি আসাদুজ্জামান মন্টু, বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন, সিআরজি সদস্য মুকুল খানম, পংকজ কুমার মন্ডল, সূর্যকান্ত বিশ্বাস প্রমুখ। 

    সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন কাউখালী নাগরিক উদ্যোগের এরিয়া অফিসার উত্তম কুমার রায়। মূল প্রবন্ধ পাঠ করেন নাগরিক উদ্যোগের সহকারী এরিয়া অফিসার রকিবুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন বরিশাল সদর নাগরিক উদ্যোগের এরিয়া অফিসার সুপ্রিয় দত্ত। অ্যাডভোকেসি সভায় বিভিন্ন পেশার ৬৫জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ