ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বাসভাড়া বাড়লো কিলোমিটারপ্রতি ১৭ পয়সা এইচএসসি পরীক্ষার ফল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী বাউফলে পরপর চারটি ককটেল বিস্ফোরণে জনমনে আতঙ্ক যশোরে প্রায় আড়াই হাজার বোতল উনকোরেক্সের চালান নিয়ে বরিশালের হেমায়েত সহযোগীসহ গ্রেফতার   খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী হত্যা মামলার আসামি পিরোজপুরে গ্রেফতার  
  • রাজাপুরে শিক্ষা বৃত্তি প্রদান

    রাজাপুরে শিক্ষা বৃত্তি প্রদান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠি জেলার রাজাপুরে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের পুরস্কার বিতরণ ও আবুল হাশেম মৃধা শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। 

    সোমবার দিনব্যাপী উপজেলার বারবাকপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গনে ‍এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, আবুল হাশেম মৃধা কল্যাণ ট্রাস্ট এর সভাপতি মো. মাহবুবুর রহমান। 

    বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আমিনা আক্তার এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এমডি আবুল বাশার তালুকদার, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এএইচএম মশিউর রহমান, বিদ্যালয়ের সাবেক সভাপতি মো. আনোয়ার হোসেন মৃধা মজিবর, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক পবিত্র কুমার মিস্ত্রী।

    এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিবাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

     উল্লেখ্য, বিদ্যালয়ের মেধাবী ও অস্বচ্ছল ৩৬জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ