ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে ঢাকা-বরিশাল মহাসড়কে ডোবায় ইতালি পরিবহন নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞায় পরিবার নিয়ে কষ্টে দিন কাটছে জেলেদের নিউইয়র্ক স্টেটের বার পরীক্ষার সনদ পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত তাসিন স্থানীয় নির্বাচন:  বরগুনায় ইসলামী আন্দোলনের ৪৫ প্রার্থী ঘোষণা ‎বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল আমিন গাজী সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার বরিশালে বিএনপি নেতার উদ্যোগে বিদ্যালয়ের দখলকৃত জমি উদ্ধার ও মাজার কার্যক্রম বন্ধ নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ উজিরপুরে যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা, আটক ৯
  • ১ জুন থেকে খুলনায় পরিবহন ধর্মঘট 

    ১ জুন থেকে খুলনায় পরিবহন ধর্মঘট 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নসিমন-করিমনসহ হাইকোর্ট নির্দেশিত অবৈধ যানবাহন মহাসড়কে চলাচল বন্ধের দাবিতে খুলনা থেকে ১৮টি রুটে ১ জুন থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।  খুলনা জেলা বাস-মিনিবাস কোচ মালিক সমিতি এ ধর্মঘট আহবান করেছে।

    সোমবার (৩০ মে) রাতে খুলনা জেলা বাস-মিনিবাস কোচ মালিক সমিতির যুগ্ম সম্পাদক মো. আনোয়ার হোসেন সোনা এ তথ্য জানান। 

    তিনি বলেন, হাইকোর্ট নির্দেশনা দেওয়ার পরেও মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধ করেনি প্রশাসন। বিভিন্ন সময় এ নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি। কিন্তু তাতে কাজ হয়নি। সর্বশেষে গত ২৬ মে মিটিং করে প্রশাসনকে তিন দিনের আলটিমেটাম দেওয়া হয়, যা ৩১ মে শেষ হচ্ছে। এ মেয়াদে হাইকোর্টের আদেশ বাস্তবায়ন না হলে ১ জুন থেকে ১৮টি রুটে বাস-মিনিবাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ